সনাতন ধর্ম অনুযায়ী দেবী দুর্গার ১০৮টি প্রধান নাম রয়েছে। মহাদেব শিবের পরামর্শে দেবী পার্বতী বা দুর্গার এই ১০৮টি পবিত্র নাম জপের মাধ্যমে ভক্তরা সমস্ত সংকট থেকে মুক্তি পান বলে শাস্ত্রে বিশ্বাস করা হয়। এই ১০৮টি নামকে একত্রে 'শ্রীশ্রী দুর্গা অষ্টোত্তর শতনাম' বলা হয়।
এই ১০৮ টি নাম হলো —
সতী, সাধ্বী, ভবপ্রীতা, ভবানী, ভবমোচনী, আর্যা, দুর্গা, জয়া, আদ্যা, ত্রিনেত্রা, শূলধারিণী, পিনাকধারিণী, চিত্রা, চন্দ্রঘণ্টা, মহাতপা, মন, বুদ্ধি, অহংকারা, চিত্তরুপা, চিতা, চিতি, সর্বমন্ত্রময়ী, সত্তা, সচ্চিদানন্দরূপিণী, অনন্তা, ভাবিনী, ভাব্যা, ভব্যা, অভব্যা, সদাগতি, শাম্ভবী, দেবমাতা, চিন্তা, রত্নপ্রিয়া, সর্ববিদ্যা, দক্ষকন্যা, দক্ষযজ্ঞবিনাশিনী, অপর্ণা, অনেকবর্ণা, পাটলা, পাটলাবতী, পট্টাম্বরপরীধান, কলামঞ্জীররঞ্জিনী, আমীয়বিক্রমা, ক্রূরা, সুন্দরী, সুরসুন্দরী, বনদুর্গা, মাতঙ্গী, মাতঙ্গমুজাপূজিতা, ব্রাহ্মী, মাহেশ্বরী, ঐন্দ্রী, কৌমারী, উৎকর্ষিণী, জ্ঞানা, ক্রিয়া, নিত্য, বুদ্ধিদা, বহুলা, বহুলপ্রিয়া, সর্ববাহনবাহনা, নিশুম্ভশুম্ভহননী, মহিষাসুরমর্দিনী, মধুকৈটভহন্ত্রী, চণ্ডমুণ্ডবিনাশিনী, সর্বাসুরবিনাশী, সর্বদানবঘাতিনী, সর্বাসূত্রময়ী, সত্যা, সর্বাসুত্রধারিণী, অনেকাস্ত্রধারিণী, অনেককণ্যা, কোমারী, এককন্যা, কৈশোরী, যুবতী, যতি, অপৌঢ়া, প্রৌঢ়া, বৃদ্ধমাতা, বলপ্রদা, মহোদরী, মুক্তকেশী, ঘোররূপা, মহাবলা, অগ্নিজ্বালা, রৌদ্রমুখী, কালরাত্রি, তপস্বিনী, নারায়ণী, ভদ্রকালী, বিষ্ণুমায়া, জলোদরী, শিবদূতী, করালী, অনন্তা, পরমেশ্বরী, কাত্যায়নী, সাবিত্রী, প্রত্যক্ষা, ব্রহ্মবাদিনী, মাতা, মহেশ্বরী, উমা, পদ্মাবতী, পার্বতী, অম্বিকা।


