꧁◼️প্রশ্ন:৪ সূর্যদেবের পরে জন্ম গ্রহণ করেও, কৃষ্ণ কিভাবে তাঁকে জ্ঞান দান করলেন? (৪/৪)◼️꧂
****শ্রীমদ্ভগবদ্গীতা – চতুর্থ অধ্যায় – জ্ঞানযোগ*****
|অর্জুন উবাচ |
❝ অপরং ভবতো জন্ম পরং জন্ম বিবস্বতঃ।
কথম্-এতৎ বিজানীয়াং ত্বম্-আদৌ প্রোক্তবান্-ইতি॥ ❞
━┉┈┈(ভগবদ্গীতা, ৪/৪)
অনুবাদ: “অর্জুন বললেন━সূর্যদেব বিবস্বানের জন্ম হয়েছিল তোমার অনেক পূর্বে। তুমি যে পুরাকালে তাঁকে এই জ্ঞান উপদেশ করেছিলে, তা আমি কেমন করে বুঝব?”
|শ্রীভগবানুবাচ|
❝ বহূনি মে ব্যতীতানি জন্মানি তব চ-অর্জুন।
তানি-অহম্ বেদ সর্বাণি ন ত্বং বেত্থু পরন্তপ ॥৫॥ ❞
অনুবাদ: “পরমেশ্বর ভগবান বললেন━ হে পরন্তপ! হে অর্জুন! আমার ও তোমার বহু জন্ম অতীত হয়েছে। আমি সেই সমস্ত জন্মের কথা স্মরণ করতে পারি, কিন্তু তুমি পার না।”
❝ অজঃ-অপি সন্-অব্যয়াত্মা ভূতানাম্-ঈশ্বরঃ-অপি সন্।
প্রকৃতিং স্বাম্-অধিষ্ঠায় সম্ভবামি-আত্মমায়য়া ॥৬॥ ❞
অনুবাদ: “যদিও আমি জন্মরহিত এবং আমার চিন্ময় দেহ অব্যয় এবং যদিও আমি সর্বভূতের ঈশ্বর, তবুও আমার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে আমি আমার আদি চিন্ময় রূপে যুগে যুগে অবতীর্ণ হই।”
❝ যদা যদা হি ধর্মস্য গ্লানিরর্ভবতি ভারত।
অভ্যুত্থানম্-অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম্ ॥৭॥ ❞
অনুবাদ: “হে ভারত! যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই।”
❝ পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম্।
ধর্মসংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে ॥৮॥ ❞
অনুবাদ: “সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই।”


