Asish BiswasVerified
August 3, 2026
রাবণ নামটি কীভাবে পেলেন?
1 answers
29 views
Uzzwal Dhali
+1
Answer
Login

আরও পড়ুন ...

1 Answer
Asish BiswasVerified
August 3, 2026

রামায়ণ ও পুরাণ অনুযায়ী, রাবণের আসল নাম ছিল ‘দশগ্রীব’ (বা ‘দশানন’)।

প্রচলিত কাহিনি অনুযায়ী, একবার তিনি অহংকারবশত কৈলাস পর্বত উত্তোলনের চেষ্টা করেন। তখন ভগবান শিব তাঁর পায়ের বুড়ো আঙুল দিয়ে কৈলাস পর্বত চেপে ধরেন। এতে রাবণ পর্বতের নিচে আটকে গিয়ে প্রচণ্ড যন্ত্রণায় উচ্চস্বরে আর্তনাদ করতে থাকেন।

রাবণের সেই ভয়ংকর আর্তনাদে তিন লোক কেঁপে ওঠে। তখন ভগবান শিব তাঁকে ‘রাবণ’ নাম দেন। ‘রাবণ’ শব্দের অর্থ হলো-যার গর্জন বা আর্তনাদে সবাই কেঁপে ওঠে’ বা ‘যিনি প্রবল রবে চিৎকার করেন’।

এরপর রাবণ ভগবান শিবের কঠোর তপস্যা করেন। তাঁর ভক্তিতে সন্তুষ্ট হয়ে শিব তাঁকে আশীর্বাদ প্রদান করেন।

Trishna Roy
+1