ইসকন (ISKCON) বা ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস, একটি বৈশ্বিক ধর্মীয় আন্দোলন যা প্রধানত শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা এবং ভগবান শ্রী কৃষ্ণের প্রতি ভক্তির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। এটি ১৯৬৬ সালে নিউ ইয়র্কে, প্রখ্যাত আধ্যাত্মিক নেতা আচার্য শ্রীল প্রভুপাদ (অথবা আচার্য শ্রী আভাইচরণ শ্রীল প্রভুপাদ) কর্তৃক প্রতিষ্ঠিত হয়।ইসকন মূলত সনাতন ধর্মের অদ্বৈতবাদে বিশ্বাসী। এদের আরাধ্য দেবতা শ্রীকৃষ্ণ ও রাধা রানী।ইসকনের ভক্তরা সবসময়ই মালাজপ ও হরিনামে ব্যস্ত থাকে।ভক্তদের অধিকাংশ শিক্ষিত ও নম্য,ভদ্র। ইসকন একটি 'আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ'। বিশ্বের সারা দেশে পরিমণ্ডলে কৃষ্ণ প্রেমের ভক্তি এবং সনাতন ধর্মের মহত্ত্বকে তুলে ধরাই ইসকনের মূল উদ্দেশ্য। ইসকনের ভক্তরা নিরামিষভোজী ও সকল প্রকার মাদকসেবন থেকে বিরত।
ইসকন মন্দির:
ইসকন বিশ্বের বিভিন্ন স্থানে অনেক মন্দির প্রতিষ্ঠা করেছে। এই মন্দিরগুলি হল ভগবান শ্রী কৃষ্ণের পূজা, শিক্ষা, এবং আধ্যাত্মিক চর্চার কেন্দ্র। এর মধ্যে কিছু বিখ্যাত মন্দির হলো:
মায়াপুর ইসকন মন্দির (শ্রীধাম মায়াপুর, পশ্চিমবঙ্গ, ভারত): এটি ইসকনের প্রধান কেন্দ্র এবং বিশ্বের বৃহত্তম মন্দিরগুলোর মধ্যে একটি, যার নাম "টেম্পল অফ বৈদিক প্ল্যানেটেরিয়াম"।
ইসকন বেঙ্গালুরু (বেঙ্গালুরু, কর্ণাটক, ভারত): এটি একটি বৃহৎ এবং সুন্দর মন্দির কমপ্লেক্স।
ইসকন নিউ Vrindaban (যুক্তরাষ্ট্র): এটি যুক্তরাষ্ট্রের West Virginia রাজ্যে অবস্থিত এবং একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র।
ইসকন নিউ ইয়র্ক সিটি (যুক্তরাষ্ট্র): এটি "শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির" নামে পরিচিত এবং এটি একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র।
ইসকন আহমেদাবাদ (আহমেদাবাদ, গুজরাট, ভারত):
ইসকন হায়দ্রাবাদ (হায়দ্রাবাদ, তেলেঙ্গানা, ভারত):
ইসকন কলকাতা (কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত):
ইসকন পুনে (পুনে, মহারাষ্ট্র, ভারত):
ইসকন তিরুপতি (তিরুপতি, অন্ধ্রপ্রদেশ, ভারত):
শ্রী রাধা কৃষ্ণ মন্দির, বৃন্দাবন, ভারত
শ্রী চৈতন্য মন্দির, কলকাতা, ভারত
ইসকন মন্দির, নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র
ইসকন মন্দির, লন্ডন, যুক্তরাজ্য
এছাড়াও ইসকন এর অনেক মন্দির রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে।


