তাহলে আমার কি ছিলো?
1 answers
196 views
Answer
Login

আরও পড়ুন ...

1 Answer
🌺🌺🌺একটি ধর্মীয় শিক্ষনীয় গল্প🌺🌺🌺 একজন লোকের মৃত্যু হয়ে গেল । যখন তার জ্ঞান ফিরলো তখন সে দেখলো স্বয়ং ভগবান হাতে একটি ব্যাগ নিয়ে তার কাছে আসছেন । এসেই ভগবান বলছেন - " পুত্র , চলো এখন সময় হয়ে গেছে । আশ্চর্যজনক হয়ে লোকটি বললো -" এখন ! এত তাড়াতাড়ি ? এখনো তো আমাকে অনেক কর্ম করতে হবে, আমি ক্ষমা চাইছি ভগবান , এখনও আমার যাওয়ার সময় হয় নি , তবে আপনার এই ব্যাগে কি আছে ?" ভগবান বললেন - " তোমার জিনিষ । " লোকটি বললো - " আমার জিনিষ !! তারমানে আমার বস্তু, আমার কাপড় , আমার ধন -দৌলত তা ই তো ভগবান ? " ভগবান বললেন - "এই বস্তুগুলি তোমার নয়, এগুলি তো পৃথিবীর সম্বন্ধীয় জিনিষ। " লোকটি বললো - " তাহলে এই ব্যাগে কি আমার স্মৃতি আছে ?" ভগবান বললেন - " এটা তো কখনোই তোমার ছিল না , এটা তো শুধুমাত্র সময়েরই ছিল ? " লোকটি বললো - " তাহলে এতে আমার পরিবার আর বন্ধুদের স্মৃতিই থাকবে ?" ভগবান বললেন - " ক্ষমা করো পুত্র , এরা তো কখনোই তোমার ছিলনা । তারা হলো তোমার জীবনের চলার রাস্তায় দেখা হওয়া পথিকের মতো । " লোকটি বললো - " তাহলে তো আমি নিশ্চিত যে এই ব্যাগে আমার শরীরটা ই থাকবে । " ভগবান বললেন - " এটা তো তোমার হতেই পারেনা , কারন এই শরীর হলো চিতার ভষ্ম মাত্র । " লোকটি বললো - " ভগবান , তাহলে কি এটাতে আমার আত্মা আছে ?" ভগবান বললেন - " না , এটা তো আমার।" এবার লোকটি ভয়ভীত হয়ে ভগবানের হাত থেকে ব্যাগটি নিয়ে নিল এবং খুলে দেখলো সেই ব্যাগটি খালি ! তখন লোকটির চোখে জল এসে গেল এবং বললো - " হে ভগবান , আমার কাছে কি কখনো কিছু ছিল না ?" তখন ভগবান বললেন - " হ্যাঁ , এটাই সত্য ,প্রত্যেক মুহূর্ত যেটা তুমি বেঁচে ছিলে , আজ জীবিত ছিলে , নিজের জীবন নিজের মতো করে বেঁচে ছিলে , জীবনটা হচ্ছে ক্ষনিকের এবং সেই ক্ষন বা মুহূর্তটাই শুধু তোমার ছিল...! এছাড়া এই জগতে ' তোমার ' বলে কিছু নেই । " তাই ভগবৎ ভক্তজন , সবসময় হাসি খুশী থেকে প্রভুর নাম জপ ও কীর্তন করবেন , এটাই একমাত্র কথা যেটা খুবই গুরুত্ব রাখে । ভৌতিক বস্তু আর যেই জিনিষের জন্য আপনি দিন রাত লড়াই করছেন , পরিশ্রম করছেন আপনি এখান থেকে কিছুই নিয়ে যেতে পারবেন না 🌹 এটাই সত্য - এটাই বাস্তব" . 🌺🌺🌺হরে কৃষ্ণ🌺🌺🌺