ইসকন (ISKCON) বা আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। তিনি ১৮৯৬ সালের ১ সেপ্টেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন এবং ১৯৭৭ সালের ১৪ নভেম্বর বৃন্দাবনে পরলোকগমন করেন। ১৯৬৬ সালের ১৩ জুলাই নিউ ইয়র্ক সিটিতে তিনি ইসকন প্রতিষ্ঠা করেন, যার উদ্দেশ্য ছিল বিশ্বব্যাপী কৃষ্ণভাবনামৃত প্রচার করা এবং ভক্তিযোগের মাধ্যমে আত্মিক উন্নয়নের পথ প্রদর্শন করা ।