Uzzwal DhaliVerified
August 26, 2026
শ্রীরামচন্দ্রের মোট কতোজন ভাই-বোন ছিলো?
1 answers
74 views
Uzzwal Dhali
Dip Kar
+2
Answer
Login

আরও পড়ুন ...

1 Answer
Uzzwal DhaliVerified
August 26, 2026

শ্রীরামচন্দ্রের মোট ৩ জন ভাই এবং ১ জন বোন ছিলেন। অর্থাৎ, তিনিসহ মোট ভাই-বোন ৫ জন। মানে দশরথ রাজার মোট ৫ টি সন্তান ছিলো।

তাদের বিবরণ নিচে দেওয়া হলো —

১. শ্রীরামচন্দ্রের ভাইগণ (তিনজন)
অযোধ্যার রাজা দশরথের তিন রানীর গর্ভে রামচন্দ্রসহ চার ভাইয়ের জন্ম হয়েছিল —

শ্রীরামচন্দ্র: রানি কৌশল্যার পুত্র (সবার বড়)
ভরত: রানি কৈকেয়ীর পুত্র
লক্ষ্মণ: রানি সুমিতার পুত্র
শত্রুঘ্ন: রানি সুমিতার পুত্র (লক্ষ্মণের জমজ ভাই)

২. বোন (একজন)
শান্তা: তিনি ছিলেন রাজা দশরথ ও রানি কৌশল্যার জ্যেষ্ঠা কন্যা (শ্রীরামচন্দ্রের বড় বোন)।

পৌরাণিক কাহিনী অনুযায়ী, অঙ্গদেশের রাজা রোমপাদ (যিনি রাজা দশরথের মিত্র ছিলেন) ছিলেন সন্তানহীন। তাই রাজা দশরথ ও কৌশল্যা তাঁদের জ্যেষ্ঠা কন্যা শান্তাকে রাজা রোমপাদ ও তাঁর স্ত্রী বর্ষিণীর কাছে দত্তক দেন। পরবর্তীতে ঋষি ঋষ্যশৃঙ্গের সাথে শান্তার বিবাহ হয়। ঋষি ঋষ্যশৃঙ্গই পরবর্তীতে রাজা দশরথের পুত্রেষ্টি যজ্ঞ সম্পন্ন করেছিলেন, যার ফলে চার ভাইয়ের জন্ম হয়।

Uzzwal Dhali
Sanjoy Saha
Dip Kar
+3