Uzzwal DhaliVerified
August 19, 2026
গমের আটার রুটি খেয়ে কি একাদশী পালন করা যায়?
1 answers
16 views
Uzzwal Dhali
Dip Kar
+2
Answer
Login

আরও পড়ুন ...

1 Answer
Uzzwal DhaliVerified
August 19, 2026

না, গমের আটার রুটি খেয়ে একাদশী পালন করা যায় না। একাদশী তিথিতে শস্য বা অন্ন জাতীয় খাবার গ্রহণ করা সম্পূর্ণ নিষেধ। সনাতন ধর্মগ্রন্থে (যেমন—হরিভক্তিবিলাস) উল্লেখ আছে যে, একাদশীর দিন সব ধরনের পাপে পঞ্চ মহাপাপ শস্য ও শস্যজাত খাদ্যে অবস্থান করে।

একাদশীর দিন যেসব শস্য ও ডালজাতীয় খাবার বর্জনীয় —
১. গম (আটা, ময়দা, সুজি, রুটি, বিস্কুট ইত্যাদি)
২. ধান/চাল (ভাত, মুড়ি, চিঁড়ে, পায়েস ইত্যাদি)
৩. জব, বার্লি ও ভুট্টা
৪. সব ধরনের ডাল (মুগ, মসুর, মাষকলাই, বুট ইত্যাদি)
৫. সরিষা ও সরিষার তেল

একাদশীতে যা খাওয়া যেতে পারে (অনুকল্প খাদ্য) —
১. ফলমূল, দুধ, দই ও ছানা
২. সাবু দানা, বাদাম ও আলু
৩. মিষ্টি আলু, কাঁচা পেঁপে, শসা ও নারকেল
৪. ঘি, রক সল্ট (সৈন্ধব লবণ) ও গোলমরিচ

এবিষয়ে আরো বিস্তারিত জানতে শাস্ত্রজ্ঞ পণ্ডিত ব্যক্তির শরণাপন্ন হতে পারেন।

Uzzwal Dhali
Dip Kar
+2