মহাভারতের পৌরাণিক কাহিনী অনুযায়ী পঞ্চপাণ্ডব হলেন মহারাজ পাণ্ডুর পাঁচ পুত্র। তারা পাঁচ জন বিভিন্ন কাজে পারদর্শী ছিল এবং নিজ নিজ ভাবে বিভিন্ন গুনে পরিপূর্ণ ছিলেন।নিম্নে তাদের গুণ সম্মোহ আলোচনা করা হলো।তারা হলেন:
১➤যুগিষ্ঠির (Yudhishthira): পাণ্ডবদের মধ্যে জ্যেষ্ঠ (সবচেয়ে বড়)। তিনি ধর্মরাজ নামেও পরিচিত ছিলেন এবং তার সত্যবাদিতা ও ধর্মের প্রতি নিষ্ঠার জন্য বিখ্যাত।
২➤ভীম (Bhima): দ্বিতীয় পাণ্ডব। তিনি অত্যন্ত বলশালী ছিলেন এবং তার গদাযুদ্ধের দক্ষতার জন্য সুপরিচিত।
৩➤অর্জুন (Arjuna): তৃতীয় পাণ্ডব। তিনি পৃথিবীর শ্রেষ্ঠ ধনুর্বীরদের একজন ছিলেন এবং মহাভারতের যুদ্ধের মূল নায়কদের অন্যতম।
৪➤নকুল (Nakula): চতুর্থ পাণ্ডব (মাদ্রী গর্ভজাত)। তিনি তার রূপ ও অশ্ব পরিচালনায় দক্ষতার জন্য বিখ্যাত ছিলেন।
৫➤সহদেব (Sahadeva): কনিষ্ঠ বা ছোট পাণ্ডব (মাদ্রী গর্ভজাত)। তিনি জ্যোতিষশাস্ত্র, ত্রিকালদর্শিতা ও প্রজ্ঞার জন্য পরিচিত ছিলেন।


