Hindus
Uniting Hindus Worldwide
ভগবান শ্রীকৃষ্ণের ভক্তের কখনো বিনাশ হয় না এই ঘোষণাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভগবান শ্রীকৃষ্ণ কখনো কখনো তার ভক্তের স্নেহেতে নিজের কথা নাও রাখতে পারেন কিন্তু ভক্তের কথা সব সময় রক্ষা করে থাকেন।
তাই তাৎপর্যপূর্ণ এই প্রতিজ্ঞা যে 'তাঁর ভক্তের কখনো বিনাশ হয় না'-এটি তার ভক্ত অর্জুনের মুখ থেকে তিনি প্রকাশ করাতে চান। যার ফলে সারা জগৎ অর্জুনের ঘোষণাকে বিশ্বাস করবে এবং তাঁর শুদ্ধভক্ত অর্জুনের মুখ থেকে এই কথাটি প্রকাশ হলে কথা রক্ষা করবার জন্যে তিনি অবশ্যই তার ভক্তকে বিপদে রক্ষা করবেন।