কোনো যোগী যদি যোগপথ থেকে চ্যুত হয়ে সিদ্ধিলাভ না করতে পারে, তবে তার কি গতি হয়?
1 answers
10 views
Prantika Mistry
Uzzwal Dhali
+2
Answer
Login

আরও পড়ুন ...

1 Answer

এই প্রকার শুভ অনুষ্ঠানকারী পারমার্থবাদীর ইহলোক এবং পরলোকে কোনো দুর্গতি হয় না। এই যোগভ্রষ্ট ব্যক্তি পূণ্যবানদের প্রাপ্য স্বর্গাদি লোকসকলে বহুকাল বাস করার পর এই ধরাধামে কোনো সদাচারী ব্রাহ্মণদের গৃহে অথবা শ্রী-সম্পন্ন ধনী বণিকদের গৃহে অথবা জ্ঞানবান যোগীদের বংশে জন্মগ্রহণ করেন।

সেই প্রকার জন্মগ্রহণ করার ফলে তিনি পুনরায় তার পূর্ব্বজন্মকৃত পারমার্থিক চেতনায় সিদ্ধিলাভের জন্য যত্নবান হ'ন। তিনি এইভাবে পূর্বজন্মের অভ্যাসবশতঃ যোগসাধনের প্রতি আকৃষ্ট হন। সেই যোগী এই জন্মে পূর্বজন্মকৃত যত্ন অপেক্ষা অধিকতর যত্ন করে। সাধন করেন এ পাপমুক্ত হয়ে পূর্ব পূর্ব জন্মের সাধন সঞ্চিত সংস্কার দ্বারা সিদ্ধিলাভ করে, পরম গতি প্রাপ্ত হ'ন।