নৃসিংহ চতুর্দশী ব্রত কি?
1 answers
36 views
Uzzwal Dhali
+1
Answer
Login

আরও পড়ুন ...

1 Answer
🙏🌸# Hindus.com #🌸🙏 নৃসিংহ দেব আর্বিভূত হন দিনেও না রাতেও না গোধুলিতে । 🙏 সকলে ভগবান নৃসিংহ দেবের উপবাস পালন করুন ও মনুষ্য জীবনকে স্বার্থক করুন । হরে কৃষ্ণ 🙏🙏🙏 " শ্রী শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রত " ১১ মে শনিবার ২৮শে বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ ২০২৫ শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রত । ব্রতের পারণ (ব্রত সমাপন) পর দিবস ৯/২২ -এর মধ্যে । বৈশাখের শুক্লা চতুর্দশীতে ভগবান শ্রী নৃসিংহদেব আবির্ভূত হ‌ইয়াছিলেন । বৃহন্নারসিংহ পুরাণে শ্রী নৃসিংহ বলিয়াছেন -- হে প্রহ্লাদ ! মৎপ্রীতির জন্য ভবভয়ভীত মানব- কুলের এই ব্রত অবশ্যই পালন করা একান্ত কর্তব্য । প্রহ্লাদের স্বীয় ভগবত প্রীতির কারণ জানতে চাইলে ভগবান বললেন হে বৎস, তুমি এর আগের জন্মে ধর্মে বিরক্ত,বেশ্যাতে আসক্ত, বিবিধ পাপ পরায়ন ব্রাহ্মণ ছিলে । একদিন সেই গণিকার সহিত তোমার দারুন কলহ হ‌ওয়ায় সেদিন তুমি অনাহারে রহিলে এইরূপে তুমি অজ্ঞানে বহুপুণ্যদ মৎ ব্রত অনুষ্ঠান করিয়াছিলে বলিয়া এজন্য আমার প্রতি তোমার এইরূপ ভক্তির উদয় হ‌ইয়াছে ।এই ব্রত করিয়াই দেবগন অধুনা দেবলোকে আনন্দ ভোগ করিতেছে ।ব্রহ্মাও এই ব্রতের প্রভাবেই চরাচর জগৎ সৃষ্টি করিয়াছেন । মহেশ্বর‌ও এই ব্রতের অনুষ্ঠান করিয়া ত্রিপুরাসুরকে বিনাশ করেন ।অন্যান্য বহুসংখ্যক দেব, ঋষি ও মহামতি নৃপতি গন এই উত্তম ব্রতের অনুষ্ঠান করিয়া সিদ্ধি প্রাপ্ত হ‌ইয়াছেন ।বেশ্যাও ইহার প্রভাবে ত্রিভুবনচারিনী ও মৎপ্রিয়পাত্রী হ‌ইয়াছে ।ধূর্তা নারীগন‌ও এই ব্রত অনুষ্ঠান করিয়া তৎপর লাভ করিতে পারে ।মানবগন আমার এই ব্রত রাজের অনুষ্ঠান করিলে শতকোটি কল্পেও {১০০০দিব্য যুগ(৪৩২০০০০ বৎসর )এক কল্প =১০০০×৪৩২০০০০= ৪৩২০০০০০০০ বৎসর বা ৪৩২কোটি বৎসর } আর তাহাদিগকে এই সংসারে আসিতে হয় না । এই ব্রত প্রভাবে পুত্রহীনের সুন্দর পুত্র লাভ হয় ,দীন ব্যক্তি কুবের তুল্য ধনবান হ‌ইবে এবং তেজস্কামী তেজঃ , রাজ্যাকাঙ্ক্ষী উত্তম রাজ্য ও আয়ুস্কামী শিব সদৃশ দীর্ঘায়ু লাভ করিবে । ভগবান শ্রীনৃসিংহদেব আরো বলিলেন,বৎস প্রহ্লাদ এই শ্রেষ্ঠ ব্রতের অনুষ্ঠান করিলে নর বা নারী সকলকেই আমি ভুক্তি মুক্তি সুখ দিয়া থাকি ।ব্রত পালনকারীগন পর দিন পারণের সময় পর্যন্ত নির্জলা উপবাস পুর্বক সাধুসঙ্গে ভগবানের দিব্য নাম, রূপ , গুন , লীলা , শ্রবন কীর্ত্তন করিবে ।পূর্ণ উপবাসে অসমর্থ হ‌ইলে সূর্যাস্তের পর (৫/৫৯) শ্রী নৃসিংহ দেবের অভিষেক অন্তে সন্ধ্যারতি ও ভোগ নিবেদনান্তে গোলমরিচ গুঁড়া মিশ্রিত গুড়(আঁখের) জল এবং পরে ফল ও অনুকল্প পাওয়া যেতে পারে ।অত‌এব সকলের কাছে অনুরোধ আপনারা এই ব্রত পালন করে উপকৃত হয়ে ভগবানকে প্রসন্ন করুন । । হরে কৃষ্ণ ।