ভগবানের সাথে আমাদের সম্পর্ক কি?
1 answers
15 views
Uzzwal Dhali
+1
Answer
Login

আরও পড়ুন ...

1 Answer
ভগবান হল একটি উপাধি। ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান ও বৈরাগ্য এ ছয়টি গুণকে ভগ বলে। ঈশ্বরকে যখন এই ছয়টি গুনের অধীশ্বর রূপে আরাধনা করা হয় তখনই তাকে ভগবান বলা হয়। সনাতন ধর্মে এটি দেবতা বা অবতারকে বোঝাতে ব্যবহৃত হয়, বিশেষ করে বৈষ্ণবধর্মে কৃষ্ণের (বিষ্ণুর অবতার) জন্য এবং শৈবধর্মে শিবের জন্য। ভক্তি দর্শন সাহিত্যে, ভগবান শব্দটি সাধারণত যে কোনো আরাধ্য দেবতার জন্য ব্যবহৃত হয়। নির্দিষ্ট দেবতা প্রায়শই ভক্তের এক ও একমাত্র ভগবান। তবে পরমেশ্বর ভগবান একজনই, তিনি আমাদের পরম পিতা, সকল কারনের কারন। পরমেশ্বর ভগবানের সাথে আমাদের দাস্য, সখ্য, বাৎসল্য, মাধুর্য ইত্যাদি সম্পর্ক হতে পারে।