Hindus
Uniting Hindus Worldwide
ভগবতগীতার ৪র্থ অধ্যায়ের ৩৯ শ্লোকে বলা হয়েছে।
শ্রদ্ধাবান লভতে জ্ঞানং তৎপর সংযজিতেন্দ্রঃ।
শ্রদ্ধাবান ব্যক্তি চিনময় তত্ত্বজ্ঞান লাভ করে। আর সেই জ্ঞানের প্রতি বিশ্বাস থাকলে তার ভিতরে একটা তৎপরতা আসে বিষয় গুলো সম্বন্ধে জানার। আর বিশুদ্ধ চিত্ত নিস্কাম ভক্তই কেবল তা তত্বগত ভাবে জানতে পারে। তার জন্য তাকে সরল এবং বিনয়ী হতে হয়। ভগবানকে চোখ দিয়ে দর্শন করে উপলব্ধি করা যায় না। জ্ঞানবশত, বিবেক বশত,শ্রদ্ধা বসত, ভালোবাসা ভক্তি এবং পূর্ণ শরণাগতি সহকারে আমরা ভগবানকে উপলব্ধি করতে পারি।