Uzzwal DhaliVerified
August 6, 2026
শুক-শারী কারা?
1 answers
28 views
Uzzwal Dhali
Dip Kar
+2
Answer
Login

আরও পড়ুন ...

1 Answer
Uzzwal DhaliVerified
August 7, 2026

শুক ও শারী হলো একজোড়া টিয়া পাখি, যারা রাধা-কৃষ্ণের গুণগানে মত্ত থাকে সারাক্ষণ।

বৈষ্ণব পদাবলীতে শুক-শারীর উল্লেখ সবচেয়ে বেশি পাওয়া যায়। বৃন্দাবনে শ্রীরাধা ও শ্রীকৃষ্ণের পরম প্রেম ও লীলা প্রত্যক্ষ করে এই জোড়া পাখি। পরবর্তীতে তারা রাধা-কৃষ্ণের রূপ, গুণ এবং রূপকথা গানে গানে ছড়িয়ে দেয়।

লোকসাহিত্য ও মঙ্গলকাব্যে 'শুক-শারীর দ্বন্দ্বরীতি' অত্যন্ত জনপ্রিয়। সেখানে শুক পাখিটি কৃষ্ণের প্রশংসায় গান গায় এবং শারী পাখিটি রাধার শ্রেষ্ঠত্ব তুলে ধরে কৌতুকপূর্ণ তর্ক করে।

যেমন পদাবলীতে পাওয়া যায় —

শুক বলে: "আমার কৃষ্ণ মদন মোহন।"
শারী বলে: "আমার রাধা বামে যতক্ষণ, নইলে কেবলই মদন।"

Uzzwal Dhali
Dip Kar
Pavani Syamakanta Devi Dasi
+3