ভগবান কেন তার সৃষ্ট সমস্ত জীবের প্রতি সমভাবাপন্ন নন? তাহলে কেউ সুখে কেউ দুঃখে থাকে কেন? ভগবান তাঁর ভক্তের পক্ষ গ্রহণ করেন কেন?
1 answers
22 views
Uzzwal Dhali
+1
Answer
Login

আরও পড়ুন ...

1 Answer

ভগবান সমস্ত জীবকে সমান দৃষ্টিতে দেখেন। তার অর্থ হচ্ছে প্রত্যেকটি জীবের কর্ম অনুসারে যথাযোগ্য ফল তিনি তাকে প্রদান করে থাকেন।

ভগবানের কেউ প্রিয় নয় বা অপ্রিয় নয়। কিন্তু যারা ভক্তি সহকারে ভগবানের উপাসনা করেন তারা ভগবানের কাছে বিশেষভাবে প্রিয়। কেননা সেই ভজনশীল জীব-সকল ভগবানে অবস্থান করেন এবং ভগবান সেই জীবদের হৃদয়ে বাস করেন।