Hindus
Uniting Hindus Worldwide
জড়দেহের বিনাশের সঙ্গে সঙ্গে সবরকমের জড়জাগতিক প্রচেষ্টা এবং সেই সঙ্গে সমস্ত প্রচেষ্টা লব্ধ ফলের বিনাশ ঘটে কিন্তু ভগবানের সেবায় মানুষ-যে সমস্ত কাজকর্ম করে, তার ফলে সে আবার ভালোভাবে ভগবানের সেবা করার সুযোগ পায়।
ভগবানের সেবা কাজ সম্পূর্ণ হওয়ার পূর্বে যদি কেউ দেহত্যাগ করে তবে পরজন্মে সে আবার সংকুলে মনুষ্য জন্মলাভ করে তার অসম্পূর্ণ ভগবদ্ভক্তিকে সম্পূর্ণ করে ভগবানের কাছে ফিরে যাওয়ার সুযোগ পায়।
জড়জাগতিক স্তরে যে কোনো কাজকর্ম যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ না হয়, ততক্ষণ তার কোনো তাৎপর্য থাকে না। কিন্তু অপ্রাকৃত কর্ম বা ভগবৎ-সেবা সম্পূর্ণ না হলেও তা বিফলে যায় না।তাই শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বলছেন-
ভক্তিযোেগ অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার কোনো ক্ষয় নেই।তার স্বল্প অনুষ্ঠানও অনুষ্ঠাতাকে সংসাররূপ মহাভয় থেকে পরিত্রাণ করে।