Hindus
Uniting Hindus Worldwide
দেহের নটি দ্বার রয়েছে- দুটি চক্ষু, দুটি কর্ণ, দুটি নাসারন্ধ্র, মুখ, উপস্থ এবং পায়ু। প্রতিটি দ্বারে যখন সত্ত্ব গুণের বিকাশ হয় তখন সে যথাযথ ভাবে দর্শন করতে পারে, যথাযথভাবে শ্রবণ করতে পারে, যথাযথ ভাবে স্বাদ গ্রহণ করতে পারে এবং তখন সে অন্তরে ও বাইরে নির্মল হয়।
প্রতিটি দ্বারে তখন সুখের লক্ষণ প্রকাশ পায় এবং সেটাই হচ্ছে সাত্ত্বিক অবস্থা। রজোগুণের প্রভাব বর্ধিত হলে লোভ, কর্মে প্রবৃত্তি উদ্যম ও বিষয় ভোগের স্পৃহা বৃদ্ধিপ্রাপ্ত হয়। তমোগুণের প্রভাব বর্ধিত হলে অজ্ঞানতার অন্ধকার, প্রমাদ ও মোহ উৎপন্ন হয়।