Hindus
Uniting Hindus Worldwide
ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন মথুরায়। কংসের ভয়ে তাঁকে তাঁর পিতা বসুদেব গোপনভাবে রাতারাতি গোকুলে পৌঁছে দেন।
তারপর কংসের অনুচরদের অত্যাচার থেকে রক্ষা করতে তাঁকে বৃন্দাবন, তারপর নন্দগ্রাম স্থানান্তর করা হয়।
গর্গসংহিতা, ভাগবত পুরাণ ও অন্যান্য বৈষ্ণব গ্রন্থ অনুযায়ী,
ভগবান শ্রীকৃষ্ণ ১১ বছর ৭ মাস বৃন্দাবন-পর্বে (বাল্যকাল ও কৈশোর) অতিবাহিত করেন।
এরপর তিনি মথুরা গমন করেন এবং সেখানে কংসবধ করেন।