সময় বাঁচানো...
সর্বোত্তম লাভের খাতে সময় বিনিয়োগ কর
একটি পাথর তুলতে কৌশল ব্যবহার করে বল প্রয়োগ কর। অর্থাৎ তুমি যদি কোন বিষয়ে এতই দূর্বল হও যে তোমার পাশ করা অসম্ভব হবে (যেমন গণিত বা ইঞ্জিনিয়ারিং, ড্রয়িং), তাহলে এমন কিছু করার সিদ্ধান্ত নাও (যেমন একজন বন্ধু বা বড় কারও নির্দেশনা নেয়া, প্রাইভেট পড়া, ঐ বিষয়ে বেশী সময় দেয়া ইত্যাদি) যা তোমাকে বিষয়টি পরিষ্কার করতে সাহায্য করবে। অপ্রয়োজনীয়ভাবে নিজে নিজে পৃষ্ঠা উল্টিয়ে, যাথা চাপড়িয়ে কিছুই না বুঝে সময় নষ্ট কোরো না। এটি একটি পাথর তোলার চেষ্টা করার মত। তুলি নিজে তা নাড়াতেও পার না। ভাল হয় যদি তুমি কাজটি সহজ করার জন্য লোহার রড ব্যবহার কর। তোমাকে জানতে হবে চূড়ান্তরূপে তোমার কাঙ্খিত ফলটি অর্জনের জন্য তোমাকে কোথায় সময় দিতে হবে। অধিকাংশ ছাত্ররাই কঠিন এবং অপ্রত্যাশিত বিষয়গুলিকে সেমিষ্টারের শুরুর দিকে ফেলে রাখে অথবা মাঝরাতে তেল পুড়িয়ে বিষয়টিকে আত্মস্থ করতে একাকী সংগ্রামে লিপ্ত হয়। এমনকী কয়েক দিন ও সপ্তাহ ধরে কঠোর পরিশ্রম করে তারা কোনমতে পাশ করতে সক্ষম হয় অথবা প্রায়ই দুঃখজনকভাবে বিষয়টিতে ফেল করে। সেমিষ্টারের শুরুতে কীভাবে আমি কঠিন বিষয়টি পাশ করতে পারি সে সম্বন্ধে পরিকল্পনা করা ভাল এবং সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করা ভাল।
সময় অপব্যয়ের একটি উদাহরণ হচ্ছে নতুন জিনিস জানার আগ্রহে পরীক্ষার পূর্বে সিলেবাস ভুক্ত পড়া সম্পন্ন না করে মনোযোগী হয়ে বিদেশী লেখকদের বড় বড় বই গুলি পড়া। তুমি যদি পড়ার পদ্ধতি সম্পর্কে সচেতন না হও তবে তুমি বড় বইগুলি পড়ার জন্য অনেক সময় এবং দিন ব্যয় করবে কিন্তু ভাল ফলাফল করতে কষ্ট হবে। সেমিষ্টারের শুরুতে তুমি বিষয়টি সম্পর্কে ভাল ধারনা পেতে বিদেশী লেখকদের বই পড়তে পার; পরবর্তীতে তুমি সাধারণভাবে ব্যবহৃত এবং তোমার শিক্ষকদের নির্দেশিত বইগুলির উপর গুরুত্ব দাও; পরীক্ষার পূর্বে যে কেউ বিশ্ববিদ্যালয়ের পূর্ববর্তী বছরের প্রশ্নগুলো এবং সেগুলো সমাধান করার দিকে গুরুত্ব দেবে।
এভাবে ব্যবহৃত কৌশলের একটি গভীর অর্থ...
রয়েছে- কম ইনপুট, অধিক আউটপুট।
পাথর (অর্পিত কাজ)
পাথর (অর্পিত কাজ)
ক) কম ইনপুট বেশী আউটপুট বুদ্ধি
খ) বেশী ইনপুট, কম আউটপুট শক্তির অপচয়।
* BMW মনোভাবের হয়ো না (Blaming-দোষারোপ করা; Mourning- শোক করা; Wailing- বিলাপ করা)।
আমরা যদি আমাদের নিজেদের ব্যর্থতার জন্য অন্যদের দোষারোপ করি, এবং পুনরায় উদ্যোগ না নিয়ে শোক করি এবং যে আমাদের ভালোর জন্য ভুলগুলি ধরিয়ে দেয় তার নিকট কান্না করি তাহলে আমরা অপ্রয়োজনীয়ভাবে সময় হারাবো। ভুল থেকে শিক্ষা নিতে শেখা এবং আমাদের শোধনকারীকে যথাযথভাবে গ্রহন করা ভাল।সৃজনশীল চিন্তা কর এবং এভাবে তোমার সময় বাঁচাও।
বৈষ্ণবেরা যদিও অনুতপ্ত থাকে (যেমন: আমার জীবন সদা পাপে রত) কিন্তু তারা উন্নতির জন্য ভাল পদক্ষেপও গ্রহণ করে।
❖ সময় অপব্যায়কারীদের শিকার হয়ো না।
তারা তোমার সময় খেয়ে ফেলবে। তারা জোঁকের মত তোমাকে ধরে রাখবে এবং অপ্রয়োজনীয় কথাগুলি বলতে থাকবে। এসব লোকদের সাথে কথা বলার সময় তোমাকে কোথাও যেতে হবে একথা বলে নিজের বার্তালাপ সংক্ষিপ্ত কর এবং কথার একটি পরিসমাপ্তি কর।


