মৃত্যু সংবাদ শুনলে কি বলতে হয় ?
1 answers
113 views
Uzzwal Dhali
+1
Answer
Login

আরও পড়ুন ...

1 Answer

"দিব্যান্ লোকান্ স গচ্ছতু"

শুরুতে 'ওঁ' বসালে প্রার্থনামূলক পূর্ণ মন্ত্রটি হয়-

"ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছতু"

অর্থ - হে পরমেশ্বর! তিনি যেন দিব্যলোকে (স্বর্গে) গমন করেন।

**আমরা সচরাচর কোথায় ভুল লিখি বা বলি-

বাংলা(সে,সেই,তিনি,তাহা)

ইংরেজি( He,She,You)

সংস্কৃত (স,সঃ,সা)

স হল উভয়লিঙ্গ

সঃ হল পুংলিঙ্গ

সা হল স্ত্রীলিঙ্গ

তাহলে মন্ত্রটি এইরূপ হয়-

"ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছতু " (উভয়)

"ওঁ দিব্যান্ লোকান্ সঃ গচ্ছতু "(পুরুষ)

"ওঁ দিব্যান্ লোকান্ সা গচ্ছতু "(নারী)

যেহেতু সঃ এবং সা দ্বারা পুরুষ ও নারীকে বুঝায়, তাই মৃত ব্যক্তিকে নারী পুরুষ ভেদাভেদ না করে সবার উদ্দেশ্য বলতে হয়-

" ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছতু "

কিন্তু আজকাল আমরা সোশাল মিডিয়ায় বা ফেইসবুকে বা মন্ত্র উচ্চারণে ভুল মন্ত্র বলি বা লিখে থাকি তা হলো..

ওঁ দিব্যান লোকান স্ব গচ্ছতু বা ওঁ দিব্যান্ লোকান্ স্বঃ গচ্ছতু "( অজ্ঞতাবশতঃ এই ভুল করি অনেকেই)

স্ব অর্থ স্বয়ং বা নিজ, তাহলে এর অর্থ হয়-"দিব্যলোকে আমি গমন করি।"

অর্থাৎ আপনি নিজেই মরে গেছেন আর নিজে দিব্যলোকে গমন করতেছি!!

**শাস্ত্রে সেই সম্পূর্ণ মন্ত্রটি এইরকম-

"ওঁ কৃত্বা তু দুষ্কৃতং কর্মং জানতা বাপ্য জানতা

মৃত্যুকাল বশং প্রাপ্য নরং পঞ্চত্বমাগতম্

ধর্মাধর্ম সমাযুক্তং লোভ মোহ সমাবৃতম্

দহেয়ং সর্বগাত্রানি দিব্যান্ লোকান্ স গচ্ছতু”

অনুবাদঃ তিনি জেনে বা না জেনে অনেক দুষ্কর্ম করে থাকতে পারেন। কালবশে মানুষ মৃত্যুবরণ করে থাকে। এ দেহ ধর্ম, অধর্ম, লোভ, মোহ প্রভৃতি দ্বারা আচ্ছাদিত ছিল। হে অগ্নিদেব, আপনি তার সকল দেহ দগ্ধ করে দিব্যলোকে নিয়ে যান।

**মুখাগ্নি করার কারণ: যিনি মৃত্যুবরণ করেছেন তার প্রাণবায়ুকে অগ্নিদেবের কাছে আহুতি দিতে হয়, আর প্রাণবায়ু মুখ দিয়ে বের হয় বলে মুখে অগ্নি সংযোগ করে মন্ত্র পাঠ করতে হয়।