ত্রিগুণাতীত পুরুষের লক্ষণ ও আচরণ কি?
1 answers
8 views
Uzzwal Dhali
+1
Answer
Login

আরও পড়ুন ...

1 Answer

꧁◼️প্রশ্ন:১৪ ত্রিগুণাতীত পুরুষের লক্ষণ ও আচরণ কি? (১৪/২১) ◼️

****শ্রীমদ্ভগবদ্গীতা – চতুর্দশ অধ্যায় – গুণত্রয়বিভাগযোগ*****

|অর্জুন উবাচ |

❝ কৈর্লিঙ্গৈস্ত্রীন্‌ গুণান্-এতান্-অতীতো ভবতি প্রভো।
কিমাচারঃ কথম্-চ-এতান্-ত্রীন্ গুণান্-অতিবর্ততে॥ ❞

━┉┈┈(ভগবদ্গী‌তা, ১৪/২১)

অনুবাদ: “অর্জুন বললেন – হে ভগবান্! এই তিনগুণের অতীত ব্যক্তির কী কী লক্ষণ, তাঁর আচরণ কেমন? হে প্রভু! মানুষ কী উপায়ে এই তিনগুণ অতিক্রম করতে পারেন ?

|শ্রীভগবানুবাচ|

❝ প্রকাশং চ প্রবৃত্তিং চ মোহম্-এব চ পাণ্ডব।
ন দ্বেষ্টি সম্প্রবৃত্তানি ন নিবৃত্তানি কাঙ্ক্ষতি॥২২॥ ❞

অনুবাদ:“পরমেশ্বর ভগবান বললেন ━ হে অর্জুন! সত্ত্বগুণের কার্য প্রকাশ, রজোগুণের কার্য প্রবৃত্তি ও তমোগুণের কার্য মোহ আবির্ভূত হলে যিনি দ্বেষ করেন না এবং এই সকলের নিবৃত্তিরও আকাঙ্ক্ষা করেন না, তিনি গুণাতীত।

❝ উদাসীনবৎ-আসীনঃ গুণৈর্যো ন-বিচাল্যতে।
গুণা বর্তন্ত ইত্যেব যঃ-অবতিষ্ঠতি ন-ইঙ্গতে॥২৩॥ ❞

অনুবাদ:“যেমন সাক্ষীর ন্যায় স্থিত হয়ে (উদাসীনসদৃশ) ব্যক্তি গুণাদির দ্বারা বিচলিত হন না এবং গুণই গুণেতে আবর্তিত হচ্ছে, এরূপ জেনে যিনি সচ্চিদানন্দঘন পরমাত্মাতে অভিন্নভাবে স্থিত হন এবং সেই স্থিতি থেকে কখনও বিচ্যুত হন না, — (তিনিই গুণাতীত)।

❝ সমদুঃখসুখঃ স্বস্থঃ সম-লোষ্ট-অশ্ম-কাঞ্চনঃ।
তুল্য-প্রিয়-অপ্রিয়ঃ ধীরঃ-তুল্য-নিন্দা-আত্মসংস্তুতিঃ॥২৪॥ ❞

অনুবাদ:“যিনি নিরন্তর আত্মভাবে স্থিত , সুখ-দুখে সমবুদ্ধি , মাটি পাথর ও স্বর্ণে সমভাবাপন্ন , জ্ঞানী , প্রিয়-অপ্রিয়ে সমজ্ঞান , নিন্দা-স্তুতিতে সমভাবসম্পন্ন, — (তিনিই গুণাতীত)

❝ মান-অপমানয়োঃ-তুল্যঃ তুল্যঃ-মিত্র-অরি-পক্ষয়োঃ।
সর্ব-আরম্ভ-পরিত্যাগী গুণাতীতঃ সঃ উচ্যতে॥২৫॥ ❞

অনুবাদ:“যিনি মান-অপমানে সমভাবসম্পন্ন, শত্রু-মিত্রেও সমভাবসম্পন্ন এবং সর্ব কর্মে অহংকর্তৃত্ব ভাব বর্জিত (অহংকেন্দ্রিক উদ্যোগত্যাগী), সেই ব্যক্তিকেই বলা হয় গুণাতীত।