শ্রীকৃষ্ণ ও শ্রীচৈতন্য দেবের মধ্যে পার্থক্য কি?
1 answers
25 views
Uzzwal Dhali
+1
Answer
Login

আরও পড়ুন ...

1 Answer
'ব্রজেন্দ্রনন্দন যেই শচীসূত হইল সেই। বলরাম হইল নিতাই।।' শ্রীকৃষ্ণই শ্রীচৈতন্য মহাপ্রভুরূপে অবতীর্ণ হয়েছেন। তবে শ্রীকৃষ্ণ শুদ্ধভক্তি শিক্ষা দেবার জন্য ও স্বয়ং ভক্তিরসের অপূর্ব মাধুর্য আস্বাদনের জন্য ভক্তরূপে শ্রীচৈতন্য মহাপ্রভুরূপে অবতীর্ণ হয়েছেন। শ্রীকৃষ্ণচৈতন্য "রাধাকৃষ্ণ" নহে অন্য।' ভক্ত ভগবানের সেবা করে কি প্রকারের আনন্দ লাভ করে তা জানবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ তাঁর পরম শ্রেষ্ঠ ভক্ত শ্রীমতী রাধারানীর অঙ্গকান্তি ও ভাবকে গ্রহণ করে শ্রীচৈতন্যরূপে আবির্ভূত হয়েছেন।