নৃসিংহদেবের আদি রূপের কতোটি মস্তক রয়েছে?
1 answers
31 views
Uzzwal Dhali
+1
Answer
Login

আরও পড়ুন ...

1 Answer
নৃসিংহমাদিং শরণং প্রপদ্যে-“নৃসিংহদেবের আদি রূপ বা মূল রূপ সব কিছুর মূল কারণ। নৃসিংহদেবের আদি রূপের আট মস্তক। একেকটি মস্তক বিশেষ বিশেষ কার্যের প্রতিনিধি স্বরূপ। ঘোড়া রূপ: অজ্ঞনতা দূর করে ভগবৎ প্রাপ্তির জন্য দিব্যজ্ঞান প্রদান করেন। গরুড় রূপ: বিষ হতে রক্ষা করেন কিংবা সাপের বিষ থেকে মুক্ত করেন। হনুমান রূপ: কিছু হারিয়ে গেলে ও ভূত-পিশাচ হতে মুক্ত করেন। বরাহ রূপ: তান্ত্রিক সমস্যা থেকে মুক্ত করেন। সিংহ রূপ: ভক্তি ও মুক্তি প্রদান করেন। বাঘ রূপ: রোগ হতে মুক্ত করেন। ভাল্লুক রূপ: ভয় হতে আমাদের রক্ষা করেন। দু’মুখো পাখি রূপ: শান্তি প্রদান করেন। নিম্নের অংশটুকু জয়দেব রচিত গীতগোবিন্দের দশাবতার স্তব হতে নেওয়া হয়েছে। তব করকমলবরে নখমদ্ভূতশৃঙ্গং দলিতহিরণ্যকশিপুতনুভৃঙ্গম্। কেশব ধৃত-নরহরিরূপ জয় জগদীশ হরে ॥ তব করকমলবরে নখমদ্ভূতশৃঙ্গং-‘তব করকমল’ ভগবানের হাত কমল প্রহ্লাদের জন্য। কিন্তু হিরণ্যকশিপুর জন্য ‘নখমদ্ভূতশৃঙ্গ’। হিরণ্যকশিপুর জন্য ভগবানের নখ বজ্রের মতো। ভগবান তার নখ দিয়ে হিরণ্যকশিপুরের দেহ ছিন্ন করেছেন। কেশব ধৃত-নরহরিরূপ জয় জগদীশ হরে-‘কে’ অর্থ ব্রহ্মা, ‘ইশব’ মানে শিব। কেশব মানে যে ব্রহ্মা ও শিবকে নিয়ন্ত্রণে রাখে। দলিতহিরণ্যকশিপুতনুভৃঙ্গম্ – নৃসিংহদেব যখন হিরণ্যকশিপুরকে বধ করেন তখন লক্ষ্মীদেবী খুব দুঃখিত হন। নৃসিংহদেব: তুমি কেনো দুঃখী? লক্ষ্মীদেবী: এ কেমন কথা! আপনি স্তম্ভ থেকে প্রকাশিত হয়ে সরাসরি বধ করলেন! তাকে সময় দেওয়া উচিত। তাকে বলা উচিত, তুমি কি সঠিক পথে ফিরে আসবে? এটা পছন্দ হয়নি। ভগবান: ঠিক আছে। এ বিষয়ে পরবর্তীতে সাবধান থাকবো। রাম অবতারে এজন্য রাবণকে বারবার সুযোগ প্রদান করেন। কিন্তু রাবণ সে সুযোগ গ্রহণ করেনি। তার দশটা মাথা, কিন্তু সুবুদ্ধি কোনো মাথায় নেই। পরিশেষে ভগবান তাকে সংহার করেন। '
Uzzwal Dhali
Debasish Biswas
+2