নৃসিংহদেবের আবির্ভাবের ৬টি কারণ কি কি?
1 answers
20 views
Uzzwal Dhali
+1
Answer
Login

আরও পড়ুন ...

1 Answer
বৃহৎভাগবতে নারদ মুনি প্রহ্লাদকে বলেছেন, তুমি সর্বশ্রেষ্ঠ ভক্ত, কেননা ভগবান তোমার জন্য অবতীর্ণ হয়েছেন। ১. ব্রহ্মার বর : ব্রহ্মার বর যেন মিথ্যা না হয়। ভগবানকে স্বয়ং অবতীর্ণ হতে হয়েছে কারণ ভগবান ব্রহ্মার সৃষ্ট জীব নয়। ২. নারদমুনির জন্য : ভগবান আপনার (নারদমুনির) জন্য অবতীর্ণ হয়েছেন। কেননা আপনি আমাকে ও মাকে প্রচার করেন গর্ভে থাকা অবস্থায়। ভগবান বলেছেন, যারা আমার ভক্তের সান্নিধ্যে থাকে তাকে আমি রক্ষা করি। ৩. দেবতাদের জন্য : দেবতাদের সমস্ত কষ্ট দূর করার জন্য ভগবান অবতীর্ণ হয়েছিলেন। যেমন ইন্দ্র ঘোড়া দেখাশুনা করতেন, অগ্নিদেব রন্ধন করতেন সমস্ত দেবতা তার সেবা করত। ৪. নিজের প্রতিজ্ঞা : ভগবান নিজের প্রতিজ্ঞা রক্ষার্থে অবতীর্ণ হয়েছেন,-‘ন মে ভক্ত প্রণশ্যতি’। আমার ভক্তের বিনাশ নেই বা আমি সব সময় রক্ষা করি কথাটি স্বার্থক করতে। ৫. জয়-বিজয়ের জন্য : ভগবান জয়-বিজয়ের জন্য এসেছেন। কেননা জয়-বিজয় তার প্রিয় ভক্ত হিরন্যকশিপু-হিরণাক্ষ্য। তাদের মুক্ত করার জন্য তিনি এসেছেন। ৬. চতুঃষ্কুমারের জন্য : ভগবান চতুঃষ্কুমারের জন্য এসেছেন, কেননা চতুঃষ্কুমারের যে অভিশাপ তা বৃথা যেন না হয়। এসব বর্ণনা করে প্রহ্লাদ বুঝাতে চাইছেন, ভগবান শুধু তার জন্য আসেননি তিনি বিভিন্ন কারণে এসেছেন।
Uzzwal Dhali
+1