ভগবান আমাদের কেনো সৃষ্টি করেছেন.?
1 answers
24 views
Uzzwal Dhali
Eva Dhali
+2
Answer
Login

আরও পড়ুন ...

1 Answer

শাস্ত্রমতে আমাদের বিভিন্ন কারনে জন্ম হয়ে থাকে। আমি, আপনি, আমরা সবাই কোনো এক সময় গোলোক বৃন্দাবন ধামে ছিলাম, গোলোক বৃন্দাবন ধামই আমাদের প্রকৃত নিবাস।

ভগবান শ্রীকৃষ্ণের অনন্তকাল ধরে চলমান বিভিন্ন লীলায় অংশগ্রহনেই আমাদের প্রকৃত আনন্দ। কিন্তু আমাদের যখন ভোগের বাসনা জাগে, কিংবা ভক্ত বা ভগবানের চরণে কোনো অপরাধ হয় তখন আমাদের বিশ্বব্রহ্মাণ্ডের বিভিন্ন লোকে জন্ম হয়।

এরপর যখন আমরা মায়ার জালে জড়িয়ে, ভোগবিলাসে ব্যস্ত হয়ে আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ভুলে যাই, এমনকি নিজেদের প্রকৃত রূপ বা সত্ত্বাও ভুলে যাই, বিভিন্ন ধরনের পাপে রত হই, তখন আমরা জন্মান্তরের চক্রে আবদ্ধ হয়ে ঘুরতে থাকি। এছাড়াও ভগবানের লীলাবিলাস, প্রচারের উদ্দেশ্যে সাধুপুরুষ, মহাত্মাদের জন্ম হয়।

যেমনঃ অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ

Uzzwal Dhali
+1